Brief History of Institution

১. ভৌগলিক অবস্থান
নেত্রকোনা জেলায় কেন্দুয়া উপজেলায় গড়াডোবা ইউনিয়নে সান্দিকোনা- নেত্রকোনা রোডের পশ্চিম পার্শ্বে ভরাপাড়া গ্রামে এক নিরিবিলি মনোরম পরিবেশে অবস্থিত জেলার অন্যতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী ভরাপাড়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা।
২. প্রতিষ্ঠাকাল
১৯৪২ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়।
৩. প্রতিষ্ঠাতা
মাদ্রাসাটি স্থাপনের প্রধান উদ্যোক্তা ছিলেন পার্শ্ববর্তী চিকনী গ্রামের মরহুম হাফেজ মাওলানা মো: সিরাজুল ইসলাম। তিনি যখন ভরাপাড়া গ্রামে মাদ্রাসা স্থাপনের আলোচনা করেন তখন মরহুম আব্দুল হামিদ তালুকদার এবং মরহুম আলহাজ্ব আলী নেওয়াজ তালুকদার স্বতঃস্ফূর্তভাবে জায়গা ও ঘর দিয়ে মাদ্রাসা স্থাপনে সাহায্য করেন।
৪. জমি দাতা
মাদ্রাসায় পর্যায়ক্রমে জমি দান করেন মো: আলী নেওয়াজ তালুকদার, মো: আব্দুল হামিদ তালুকদার, মো: শামুল আলম, মো: আমির হোসেন, মো: শামুদ্দিন, হাফেজ মো: আব্দু ছামাদ, মো: আব্দুল আজিজ, আব্দুল চোবান, আনোয়ারা খাতুন, মিরাজের নেছা, মো: বকুল মিয়া, মো: আব্দুল খালেক নেওয়াজ, মো: আনফর আলী, মো: হোসেন আলী, আফসার উদ্দিন। সর্বমোট ২.০০ (দুই) একর খন্ড অখন্ড জমি মাদ্রাসার নামে আছে।
৫. ভৌত অবকাঠামো
মাদ্রাসার অবকাঠামোর দৃশ্য মনোরম। উত্তর পার্শ্বে ১১৮ ফুট দৈর্ঘ্য ২৮ ফুট প্রস্থ ০৪ তলা ভবন, পশ্চিম পার্শ্বে ৯০ ফুট দৈর্ঘ্য ২৪ ফুট প্রস্থ ০১ টি পাকা দালান, দক্ষিণ পার্শ্বে ৮০ ফুট দৈর্ঘ্য ২০ ফুট প্রস্থ ০১ টি আধা পাকা বিল্ডিং, মাঝখানে ২৮০০ বর্গফুট বিশিষ্ট ০১ টি উন্মুক্ত মাঠ, মাদ্রাসার জায়গায় একটি আধাপাকা মসজিদ ও একটি পুকুর বিদ্যমান আছে। মাদ্রাসার পূর্ব দক্ষিণ পার্শ্বে পাকা দেওয়াল গেইট সহ আরও সৌন্দর্য বৃদ্ধি করেছে।
৬. প্রতিষ্ঠাতা প্রধান (সুপার)
ভরাপাড়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার ছিলেন মরহুম হাফেজ মো: সিরাজুল ইসলাম। তিনি কোরআন, হাদিস, ফিকহ, উসুল, ফারায়েজ, বালাগত, মানতেক, এলমে তাসাউফের অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন।
৭. সুপার ও অধ্যক্ষের দায়িত্বে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ
পরবর্তীতে পর্যায়ক্রমে সুপার ও অধ্যক্ষের দায়িত্ব পালন করেন মাওলানা মো: আজিজুর রহমান সাহেব, মাওলানা মো: আব্দুর রউফ সাহেব, জনাব মাওলানা মো: মনির উদ্দিন সাহেব, জনাব মাওলানা মো: আব্দুল মান্নান খন্দকার সাহেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো: মাজারুল ইসলাম সাহেব এবং অধ্যক্ষ মাওলানা আলহাজ্ব মো: আবু ছাদেক সাহেব। এরপর দীর্ঘ কর্মজীবনের সফল ও বর্ণাঢ্য অধ্যায় সমাপ্ত করে সম্মানিত অধ্যক্ষ মাওলানা আলহাজ্ব মো: আবু ছাদেক মহোদয় সসম্মানে অবসরগ্রহণ করেন। তাঁর এই অবসরোত্তর সময়ে, অত্র মাদরাসার সুনামধন্য ও সুযোগ্য ভাইস প্রিন্সিপাল মাওলানা মো: মাজহারুল ইসলাম সাহেব ভারপ্রাপ্ত অধ্যক্ষের গুরুদায়িত্ব অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে গ্রহণ করে সফলভাবে পরিচালনা করে আসছেন।
৮. প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা
মাদ্রাসা পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মরহুম আব্দুল হামিদ তালুকদার।
৯. অন্যান্য কর্ম তৎপরতা: মাদ্রাসার পার্শ্ববর্তী সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের মরহুম আলহাজ্ব সফর উদ্দিন ভূঞা চেয়ারম্যান সাহেব দীর্ঘদিন সেক্রেটারীর দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে পালন করেন। তখনকার সময় মাদ্রাসার সার্বিক উন্নয়নে পরিচালনা পরিষদ, শিক্ষকগণ, ছাত্র এবং এলাকার লোকজনদের বাড়িতে বাড়িতে গিয়ে ধান, পাট, চাউল, বাঁশ কালেকশন করতেন। ভরাপাড়া গ্রাম সহ মাদ্রাসার চারপাশের এলাকার লোকজন ছাত্র লজিং ব্যবস্থার মাধ্যমে সহায়তা করতেন। বর্তমান গভর্নিং বডির সম্মানিত সহ-সভাপতি ও সদস্যগণ অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করছেন এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের জন্য যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফলে দিন দিন মাদ্রাসাটি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।
১০. পরিচালনা পরিষদ এবং গভর্নিং বডির সভাপতির পদে বিভিন্ন ব্যক্তিবর্গ এবং তাদের কর্ম তৎপরতা
সভাপতিবৃন্দ: প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল হামিদ তালুকদারের পর আলহাজ্ব আলী নেওয়াজ তালুকদার দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন। পর্যায়ক্রমে মোক্তার আব্দুল আজিজ তালুকদার (তৎকালীন ইউপি প্রেসিডেন্ট), মরহুম আলহাজ্ব এডভোকেট আব্দুল আজিজ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, জাতীয় সংসদ সদস্য মনজুর কাদের কোরাইশী এবং ইফতেকার উদ্দিন তালুকদার পিন্টু সাহেব সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আলহাজ্ব সারোয়ার আহমেদ সাহেব নিয়োজিত হন এর দায়িত্বে। তারপর এর গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব, আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালি মহোদয়। বর্তমান সভাপতি জনাব লায়ন মোঃ হারুন অর রশিদ সাহেব, যিনি অত্যন্ত আন্তরিকতা ও গতিশীলতার সাথে মাদরাসার সার্বিক উন্নয়নে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।