Message from the Head of the Organization

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়ের বাণী
বিসমিল্লাহির রাহমানির রাহিম। জ্ঞান ও প্রজ্ঞার স্নিগ্ধ প্রাঙ্গণ, শতাব্দী-সংলগ্ন ঐতিহ্যবাহী ভরাপাড়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা-এর অন্তর্জাল পটে (ওয়েবসাইটে) আপনাদের জানাই সুস্বাগত ও আন্তরিক অভিবাদন।
প্রকৃতির শান্ত কোলে, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নিভৃত ও পবিত্র প্রাঙ্গণে ১৯৪২ সালের যে শুভলগ্নে এই দ্বীনি বিদ্যাপীঠের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল, তা আজ কালপরিক্রমায় এক মহীরুহ দ্বীনি প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। অত্র প্রতিষ্ঠানের প্রাণপুরুষ, দূরদর্শী প্রতিষ্ঠাতা সুপার বিদগ্ধ জ্ঞানতাপস মরহুম হাফেজ মাওলানা মো: সিরাজুল ইসলাম এবং জ্ঞানালোক ছড়ানোর কারিগর মরহুম অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমানসহ যাঁদের অসিয়ত, শ্রম ও ইখলাসে এই চত্বর ধন্য হয়েছে, তাঁদের প্রত্যেকের পবিত্র স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি ও অকৃত্রিম কৃতজ্ঞতা।
বর্তমান যুগ বিশ্বায়ন ও প্রযুক্তির উৎকর্ষের যুগ। এই প্রতিযোগিতামূলক সময়ে আমাদের ব্রত কেবল গতানুগতিক শিক্ষা দান নয়; বরং প্রামাণ্য ইসলামি সুফিয়ানা মূল্যবোধ ও কোরআন-হাদিসের শাশ্বত আলোকের সাথে আধুনিক বিজ্ঞানের সুষম সমন্বয় ঘটিয়ে একদল দেশপ্রেমিক, নৈতিকতাসম্পন্ন ও আলোকিত প্রজন্ম তৈরি করা। যারা কোরআনের জ্ঞানে উদ্ভাসিত হয়ে দেশ ও দশের কল্যাণে নিজেদের উৎসর্গ করবে।
আমাদের বিজ্ঞ গভর্নিং বডির সুদক্ষ নেতৃত্ব, বিদগ্ধ ও নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলী, সচেতন অভিভাবকবৃন্দ এবং এলাকাবাসীর ঐকান্তিক প্রীতি ও মেলবন্ধনেই এই মাদ্রাসা আজ সাফল্যের সোপানে আসীন। আমাদের এই গৌরবময় ঐতিহ্য, ইতিহাস এবং নিত্যদিনের কর্মপ্রবাহকে বিশ্বমানচিত্রের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান এই ওয়েবসাইটের আত্মপ্রকাশ এক যুগান্তকারী পদক্ষেপ।
আসুন, আমরা আমাদের দীপ্ত প্রত্যয় ও সম্মিলিত সাধনায় এই প্রতিষ্ঠানের সুমহান মর্যাদাকে আরও উঁচুতে আসীন করি। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে কবুল করুন এবং এই দ্বীনি মারকাজকে কেয়ামত পর্যন্ত দ্বীনের এক অবিনশ্বর আলোকবর্তিকা হিসেবে কবুল করুন। আমিন।
মাওলানা মোঃ মাজহারুল ইসলাম
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
ভরাপাড়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা
ডাকঘর: বিদ্যাব্ল্লভ, উপজেলা: কেন্দুয়া, জেলা: নেত্রকোনা।
Message from the Head of the Organization
Bismillahir Rahmanir Rahim. Welcome with warmth and heartfelt greetings to the official web portal of Bharapara Kamil (Post-Graduate) Madrasah, an esteemed sanctuary of knowledge and wisdom rooted in a rich, time-honored heritage.
Nestled in the serene and sacred lap of nature within Kendua Upazila of Netrokona District, the foundational stone of this sacred religious seat of learning was laid in the auspicious year of 1942. Over the course of time, it has blossomed into a majestic banyan tree of Islamic scholarship. I extend my profound reverence and heartfelt gratitude to the luminous pioneers of this institution—our visionary founder Principal, the erudite sage late Hafez Maulana Md. Sirajul Islam, and the beacon of light late Principal Maulana Azizur Rahman—alongside all those whose sincere sacrifices, earnest labor, and pure intentions have consecrated this ground.
The contemporary era is defined by globalization and the relentless advancement of technology. In this competitive landscape, our sacred pledge extends far beyond conventional instruction; rather, it seeks a harmonious synthesis of authentic Islamic values and the eternal radiance of the Quran and Hadith with modern scientific knowledge. Our mission is to forge a generation of patriotic, morally upright, and enlightened youth who, illumined by divine wisdom, shall dedicate themselves to the service of humanity.
Through the astute leadership of our distinguished Governing Body, the sublime devotion of our scholarly faculty, the vigilance of our guardians, and the affectionate unity of the local community, this madrasah continues to scale new heights of success. The launch of this website, bringing our glorious heritage, history, and daily endeavors to the global threshold, marks a truly epoch-making milestone.
Let us unite in our resolute determination and collective devotion to elevate the majestic dignity of this institution ever higher. May Almighty Allah accept our humble endeavor and preserve this sacred markaz as an eternal beacon of faith until the end of time. Amen.
Maulana Md. Mazharul Islam
Acting Principal & Vice-Principal
Bharapara Kamil (Post-Graduate) Madrasah
Post Office: Bidyaballav, Upazila: Kendua, District: Netrokona.