আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী ইয়াদুল ইসলাম আকাশের জাতীয় অর্জন

Picture

জাতীয় মঞ্চে আমাদের গৌরবের অর্জন 
জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে আমাদের  ইয়াদুল ইসলাম আকাশ 
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত বাংলা উপস্থিত রচনা প্রতিযোগিতায় (ঘ গ্রুপ) ভরাপাড়া কামিল স্নাতকোত্তর মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী ইয়াদুল ইসলাম আকাশ।

উপজেলা → জেলা → বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় মঞ্চে এই সাফল্য অর্জন সত্যিই আমাদের জন্য গর্বের। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রতিনিধিত্ব করে তার এই অর্জন প্রশংসনীয়। ইয়াদুল ইসলাম আকাশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।  আল্লাহ তায়ালা যেন তাকে আরও বড় সাফল্যে ভূষিত করেন।

তাকে তিলে তিলে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছেন যেসব শিক্ষাগুরু এবং শিক্ষা প্রতিষ্ঠান, তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।